মেহেরপুর নিউজ, ০৩ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে হাসান আলী (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী ছাতিয়ান গ্রামের মারজুল হকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় হাসান আলী তার নিজ জমিতে মরিচের চারা রোপন করছিল। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হাসান আলী মারাত্বক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই মারা যায় সে। এঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবক হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নিহতের পরিবারের সদস্যরা।