বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে এক স্কুল ছাত্র নিহত ॥ আহত ৫

By মেহেরপুর নিউজ

July 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুলা্ই: মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে বজ্রপাতে মারা গেছে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শোভন(১১)। আহত হয়েছে আরোও ৫ জন ছাত্র। আহতদের মধ্যে হান্নানের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র আশরাফ (১৩) এবং একই গ্রামের মুনসুরের ছেলে জুয়েল(১২) এর অবস্থা আশংকাজনক। আহতরা  বর্তমানে বামুন্দীর একটি স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক জানান,আহতদের মধ্যে আশরাফ এবং জুয়েলের অবস্থা আশংকাজনক। বাকীদের অবস্থা আশংকামুক্ত। স্থানীয় গ্রামবাসীরা জানায়,আজ শনিবার বিকেল ৬ টার দিকে গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের এনামুলের ছেলে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শোভন(১১) গ্রামে মাঠে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টির পাশাপাশি আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় শোভন। আহত হয়েছে তার সহপাঠি খেলোয়াড় আরোও ৫ ছাত্র।