মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর: বাদপড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির দাবিতে মেহেরপুর জেলার গাংনী উপজেলা পরিষদের সামনে মৌন মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন তালিকা থেকে বাদপড়া মুক্তিযোদ্ধারা। রোববার ১২ টার দিকে দিকে মৌন মিছিল ও মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়। মুক্তিযোদ্ধা আজিুজল হকের সভাপতিত্বে মৌন মিছিল ও মানব বন্ধন কর্মসুচী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা। এই দাবি আদায়ের লক্ষে মাসব্যাপি বিভিন্ন কর্মসুচী ঘোষনা করেছেন তারা। মাবন বন্ধনের আগে উপজেলা পরিষদের সামনের সড়কে মৌন মিছিল করেন তারা।