মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ আগষ্ট: পুলিশী তৎপরতা ও সমাজের সচেতন মানুষের কল্যাণে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী মরিয়ম খাতুন (১৩) বাল্য বিবাহের হাত থেকে অবশেষে রক্ষা পেল।বিয়ের সামন্য আগে গিয়ে বাল বিবাহ ভেঙ্গে দিলেন গাংনী থানার উপপরিদর্শক টিপু সূলতান। উপপুলিশ পরিদর্শক টিপু সূলতান জানান, মেহেরপুরের গাংনী উপজেলার যুগীন্দা গ্রামে দরিদ্র ওসমান আলী’র মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী মরিয়মের সাথে একই গ্রামের আবের আলী’র ছেলে আকিরুল ইসলামের বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের কথা ছিল। ছেলে ও মেয়ের পরিবারের পক্ষ থেকে সমস্ত আয়োজন সম্পূর্ন হলেও বাল্য বিবাহের খবর পেয়ে গাংনী থানার এস আই টিপু সুলতান পুলিশের একটি টিম নিয়ে ঘটনা স্থলে পৌছে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বর আকিরুল ইসলাম বরযাত্রী নিয়ে পালিয়ে যান। এদিকে মেয়ের পিতা ওসমান আলী জানান, গরীবের সংসার হওয়ায় ভাল পাত্র পেয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করেছিলাম।এই বিয়ে ভেঙ্গে যাওয়ায় আমার গরীবের সংসারে অনেক ক্ষতি হয়ে গেল।