মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে বাড়ির সীমানা প্রাচীরের জমি কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে,আমিনুল ইসলাম ও তার পিতা ইউনুস আলী এবং আলী হোসেন ও তার পিতা সোহরাব । আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহতদের অবস্থা আশংকামুক্ত। জানা যায়,আজ মঙ্গলবার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের ইউনুস আলী তার বাড়ির প্রাচীর নির্মান করার কাজ শুরু করলে একই গ্রামের আলম মন্ডল বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়।