বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিন নামের এক যুবকের মৃত্যু

By মেহেরপুর নিউজ

April 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ এপ্রিল:

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী গ্রামে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকেলে তার লাশ দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রোববার  সকাল ১০টার দিকে বামুন্দী গ্রামের তমিরউদ্দীনের ছেলে মোমিন বাড়ির পাশে শ্যালো মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় মোমিনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।