বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে বিষপানে এক গৃহবধু আত্মহত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

January 10, 2020

গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে বিষপানে সেলিনা খাতুন নামের এক গৃহবধু আত্মহত্যার চেষ্টা করেছে। সেলিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

গৃহবধুর মা চায়না খাতুন জানায় প্রায় ৭ বছর পূর্বে গাংনী উপজেলার চিৎলা গ্রামের খুশাল আলীর ছেলে সোহাগের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী সোহাগ ও তার মা কুরছিয়া খাতুনসহ বাড়ীর অন্যান্য সদস্যরা সেলিনা খাতুনের উপর অত্যাচার করে আসছে। বিয়ের পর তাদের সংসার জীবনে একটি ছেলে সন্তান জন্ম নেয় যার বয়স দুই বছর।

মোবাইল ফোন করে তার শ্বাশুড়ীকে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলে। সেই মোতাবেক তার শ্বাশুড়ী চায়না খাতুন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য চিৎলা গ্রামে আসে। শ্বাশুড়ী জামাই বাড়ীতে গিয়ে জানতে পারে তার জামাই সোহাগ সেলিনা খাতুনকে বাঁশ দিয়ে মারার জন্য উদ্ধত হয়েছিল। সে প্রাণে বাঁচার জন্য পাশের অন্য একটি বাড়ীতে পালিয়ে যায়। সেলিনার মা তার শ্বশুর বাড়ীতে থাকাকালীন অবস্থায় জামাই সোহাগ তার স্ত্রী ও শ্বাশুড়ীর সাথে খারাপ আচরণ করে।

এতে সেলিনা খাতুন অতিষ্ঠ হয়ে আজ সন্ধ্যার কিছুটা আগে শ্বশুর বাড়ীতেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। জানতে পেরে ভাষুর বোরহান এবং সেলিনার মা চায়না খাতুন সেলিনা খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সেলিনা খাতুনের বিষমুক্ত করে এবং তাকে পর্যবেক্ষণে রাখার জন্য ভর্তি করে রাখা হয়।

তবে সেলিনার স্বামী বা স্বামী পক্ষের কোন লোকজন হাসপাতালে আসে নাই। মোবাইলে সোহাগের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।