বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

January 05, 2020

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও কম্বল বিতরণ করেছেন এমপি সাহিদুজ্জামান খোকন।  রোববার দুপুর ১২ টার সময় তাঁর বাসভবনের পাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। আমন্ত্রিত অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নূরজাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এ কে এম শফিকুল আলম, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য তৌহিদ মোরশেদ অতুল, বামন্দী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান কমল, ষোলটাকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।