বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে সালাম নামের এক সন্ত্রাসী নিহত

By মেহেরপুর নিউজ

May 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত বোমায় সালাম নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুষ্টিয়ার তীরমনি নামক স্থানে রাত ১১ টার দিকে সে মারা যায়। গ্রামবাসী ও পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বহনকারী এম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হওয়ার পর পথিমধ্যে সে মারা যায়। এদিকে গাংনী থানা পুলিশ বিস্ফোরন স্থল থেকে একটি অত্যাধুনিক এলজি সাটারগান উদ্ধার করেছে বলে গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মলি­ক সাংবাদিকদের জানিয়েছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মলি­ক জানান, নিহত সালামের পিতা র‌্যাব ও পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছিল। সালামের বির“দ্ধে একাধিক বোমা মারা ছাড়া অন্যান্য মামলা রয়েছে। সে বামুন্দীর বিএনপি নেতা আব্দুল আলিমকে বোমা মারা মামলায় সদ্য জামিন নিয়ে বেরিয়ে এসেছে। পুলিশ জানায়,আজ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বামুন্দী পশ্চিমপাড়ার একটি মাঠের মধ্যে বোমা বানাচ্ছিল সন্ত্রাসী সালাম। এ সময় অসাবধানতা বসত একটি বোমার বিস্ফোরন ঘটে। বিস্ফোরিত বোমায় সালামে দু’হাত ক্ষত-বিক্ষত হয়। বোমার বিকট শব্দ শুনে গ্রামবাসীরা মাঠের মাঝে ছুটে গিয়ে সালামের রক্তাক্ত দেহ দেখতে পায়। পরে তারা তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্যালো ইঞ্জিন চালিত আলগামনে করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।

আপডেট