টপ নিউজ

মেহেরপুরের গাংনীতে মাইকিং করে জমি সংক্রান্ত বিরোধের শালিস মিমাংসা

By মেহেরপুর নিউজ

September 30, 2019

 মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনীতে মাইকিং করে দীর্ঘ দিনের জমি সংক্রান্ত দুই ভাইয়ের মধ্যেকার বিরোধের শালিস মিমাংসা সম্পন্ন হয়েছে।

গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাজার পাড়ার মৃত জমিরুদ্দিনের দুই ছেলে আশাদুল ইসলাম ও ছোট ছেলে আতিয়ার রহমান বিশাদ এর মধ্যেকার জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।

জানা গেছে বড়ভাই আশাদুল ইসলাম তার পিতা ও মাতার মোট ১শ’ শতাংশ জমি শরীক ফাঁকি দিয়ে নিজ নামে রেজিষ্ট্রি করে নেয়।

এতে করে ছোট ভাই তার প্রাপ্য জমির অংশ না পেয়ে মন্ডল মাতব্বরদের দারে দারে ঘুরতে থাকে। এক পর্যায়ে বিষয়টি আমলে নিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মখলেছুর রহমান বুদু, ইমারত নির্মাণ শ্রমীক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম, আকবার আলি, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান সপন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উদ্যোগ গ্রহন করেন এবং বড়ভাই আশাদুল ইসলামের বাড়িতে গিয়ে ছোট ভাই আতিয়ার রহমান বিশাদ এর হিস্যানুযায়ি জমি বুঝিয়ে দিতে বললে বড় ভাই আশাদুল ও তার স্ত্রী তাদের লাঞ্ছিত করে বের করে দেয়।

লাঞ্ছিত হয়ে মাতব্বররা ক্ষোভ প্রকাশ করে এবং উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে বিষয়টি অবহিত করে। পরে গত রবিবার (২৯-০৯-২০১৯ ইং) বিকেলে পৌর এলাকায় মাইকিং করে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিৎ থেকে শালিস মিমাংসার আহবান করা হয়।

মাইকিং এ মাতব্বরদের লাঞ্ছিতের বিষয়টিও প্রচার করা হয়। সোমবার গাংনী থানা রোডের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ আলোচনার পর বড়ভাই আশাদুল ইসলাম তার কৃতকর্মের জন্যে উপস্থিৎ ব্যাক্তিবর্গের নিকট ক্ষমা প্রার্থনা এবং ছোটভাই আতিয়ার রহমান বিশাদকে তার ন্যায্য হিস্যা বুঝিয়ে দেন।

শালিশ বৈঠকে সকলের উপস্থিতিতে হিস্যা মোতাবেক বাড়ির ৫ শতক ও মাঠের ৫শতক ৭১ পয়েন্ট জমি রেজিষ্ট্রি করে দেওয়ার নথিপত্র সম্পাদন করেন। আগামী মঙ্গলবার (০১-১০-২০১৯ ইং) সম্পাদনকৃত দলিল পত্র গাংনী সাব-রেজিষ্ট্রি অফিসে দাখিল ও রেজিষ্ট্রির যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।

শালিস বৈঠকে প্রধান হিসেবে উপস্থিৎ ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অন্যান্যদের মধ্যে পৌর মেয়র আশরাফুল ইসলাম, কাউন্সিলর নবিরুদ্দিন,৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মখলেছুর রহমান বুদু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, ইমারত নির্মাণ শ্রমীক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও পৌর এলাকার সকল শ্রেনী পেশার জনগণ উপস্থিৎ ছিলেন।