বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে ১০ জন শ্রমিক আহত

By মেহেরপুর নিউজ

January 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জানুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলার মালশাদহ-বারাদী সড়কের হাড়িয়াদহ নামক স্থানে ট্রাক্টর উল্টে ১০ জন মাটিকাটা শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে জিয়ারুল ইসলাম (৩২),আব্দুল মান্নান (৪৩), শুকনাল হক (৪৫), গাড়ির চালক খোরশেদ আলী (৩৬), মন্টু (৩৩) এর অবস্থা আশংকাজনক হওয়ায় গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে মালশাদহ গ্রাম থেকে ট্রাক্টর যোগে মাটি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের সামনের চাকা ফেটে যাওয়া গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। আহত চালক খোরশেদ আলী জানান, গাড়িতে অতিরিক্ত মাটি বোঝাই দেওয়ার কারনে চাকাটি বাষ্ট করতে পারে।