গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মানুষিক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
যুবক বকুল ভাটপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। স্থানীয়রা জানান বকুল ছিল মানসিক প্রতিবন্ধী। সে সাপ, ব্যাঙ, ও পোকামাকড় ধরে খেয়ে ফেলতো। তাকে এলাকার মানুষ বকুল পাগল নামে ডাকতো। তার পিতা মাতাকে সে কেটে খেয়ে ফেলবে এমন ভয়ে তার পিতা-মাতা তার বোনের বাড়ীতে থাকতো। এলাকাবাসীর ধারণা সে ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খোজ নিয়ে জানা গেছে, বকুল প্রকৃত একজন মানুষিক প্রতিবন্ধী তাকে প্রায় ৫ বছর যাবৎ তার পরিবারের লোকজন চিকিৎসা করেও কোন উন্নতি হয়নি। গতরাতে সে তার ঘরের ভিতর থেকে ছিটকানি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত মামলা হয়েছে।