বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 01, 2019

গাংনী প্রতিনিধি, তোফায়েল ইসলাম:

মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সোহরাব হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান মুক্তিযোদ্ধাদের সর্বশেষ গেজেটটির গুরুত্বপূর্ন বিষয়গুলো সভায়া পাঠ করে শোনান এবং চলতি মাসের আট তারিখ থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার অনলাইনকৃত মুক্তিযোদ্ধাদের আবেদন ফরম যাচাই বাছাইয়ের কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।