গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের অফিস কক্ষে এ যাচাই বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হয়।
ইতিপূর্বে অনলাইনে আবেদনকৃত তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা এ যাচাই বাচাই কার্যক্রমে অংশগ্রহণ করেন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ ধানখোলা ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় তালিকায় ২৮ জনের মধ্যে মাত্র ১১ জন হাজির হয়ে তাদের তথ্য প্রমান উপস্থাপন করেন। তিন সদস্য বিশিষ্ট কার্যক্রম পরিচালনা কমিটিতে ৭৪ মেহেরপুর-২ আসন (গাংনী) এর সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সভাপতি, সদস্য সচিব হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এবং সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন।
তবে যাঁরা আজ উপস্থিত হতে পারে নাই তাঁরা কার্যক্রম চলাকালীন যে কোন দিন প্রয়োজনীয় তথ্য প্রমানসহ হাজির হতে পারবেন বলে জানিয়েছেন সদস্য সচিব দিলারা রহমান। অনুষ্ঠানটি মেহেরপুর নিউজ অনলাইন পোটালে লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।