তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারী ও বেসরকারী এবং রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
মঙ্গলবার গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক ।
গাংনী থানা পুলিশের পক্ষ থেকে ওসি ওবায়দুর রহমান ও সিনিয়র এস আই হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে আমিরুল ইসলাম ও মুনতাজ আলী, সাবরেজিষ্ট্রি অফিসের পক্ষ থেকে সাবরেজিষ্টার কর্মকর্তা মাহফুজ রানা ও কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলাদা আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর -২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিভিন্ন গ্রাম থেকে আগত মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং পুলিশ বাহিনীর সদস্যরা।
পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন। সকাল সাড়ে ৭ টার দিকে পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে গাংনী বাসস্ট্যান্ডের শহীদ রেজাউল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের আয়োজনে গাংনী বাসষ্ট্যান্ডের রেজাউল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধু‘র জন্মশত বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি রেজাউল চত্বর থেকে শুরু করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সুসজ্জিত অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে ১০০ পাউন্ডের একটি কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে দিবসটি উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ঈমাম ইলিয়াস হোসেন।
দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদ মক্তবে জাতির পিতার আত্মার শান্তি, ও বিশ্ব ব্যাধি নোভেল করোনা ভাইরাসের মুক্তি চেয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা ও হাসপাতাল সমূহে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ দিবসটি যথাযথভাবে পালনের উদ্দেশ্যে পৌরসভাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।