বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে যুবকের লাশ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 15, 2016

মেহেরপুর নিউজ,১৫ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীতে হাবিবুবর রহমান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে লাশ উদ্ধারের পর থেকে এটি পরিকল্পিত হত্যা কান্ড কিনা এনিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার ধর্মচাকী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাবিবুর রহমান গাংনী থানাপাড়ার শাহারুল ইসলামের ছেলে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধর্মচাকী গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে অতিরিক্ত নেশাসক্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে এটি কোনো হত্যাকান্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।