বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা’র জের ধরে গাংনী রণক্ষেত্র, অগ্নী সংযোগ,ভাংচুর

By মেহেরপুর নিউজ

July 16, 2012

ফলোআপ মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই:

মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগ নেতা মহির উদ্দীন (৪৫) সন্ত্রাসীদের গুলিতে নিহতের ঘটনায় গাংনী ও বামুন্দি বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে। লাশ উদ্ধারের পর থেকে গাংনী উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের রোষানলে জলছে উপজেলা বিএনপি’র অফিস সহ বিএনপি’র নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

আজ রোববার সকাল ১০টার সময় প্রথমে বামুন্দি বাজারে লাশ নিয়ে যুবলীগের নেতা কর্মীরা মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ শুরু করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বামুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়ালের ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাড়িতে ভাংচুর চালিয়ে

একটি মটর সাইকেল,টিভি সহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এরপর বিএনপি নেতা মুন্না,বাচ্চু,ইয়াছিন রেজা,আব্দুল আলিমসহ বেশ কয়েকজনের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অগ্নী সংযোগ করে। এসময় একটি মাইক্রোবাস পুড়ে যায়।

পরবর্তিতে বেলা সাড়ে ১২টার সময় গাংনী শহরে আবারো একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপি’র অফিস ভাংচুর ও অগ্নী সংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে ঘটনার সময় গাংনী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা একেএম শফিকুল আলমকে মারপিট করে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় চরম আতংক বিরাজ করছে। এলাকার বিএনপি’র নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।