মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর: মেহেরপুর জেলায় গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন কে মারপিট ও তার ছেলে মিলন হোসেন কে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হওয়ার ১২ দিন পরও আসামীদের আটক করতে পারেনি পুলিশ। এদিকে সন্ত্রাসীদের হুমকির মুখে গ্রাম ছেড়েছে পরিবারটি। যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলেন, গত ২৪ আগষ্ট রাত সাড়ে ৮ টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা আমার বাড়িতে প্রবেশ করে প্রথমে আমাকে মারপিট ও বড় ছেলে মিলন হোসেন (২৮) কে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। আহত মিলন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় গত ২৫ আগষ্ট গাংনী থানায় ৮ জনের নাম উলেখ করে মামলা করি যার নং ২২। মামলা তুলে নিতে সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। এ কারনে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছি। এছাড়া মামলার আসামীরা প্রতিনিয়ত আমতৈল বাজারে থাকলেও অজ্ঞাত কারনে পুলিশ তাদের আটক করছেনা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম সোনা বলেন, মানিকদিয়া গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর গুলি লাগে। এরপর তার ডান হাত কেটে ফেলতে হয়েছে। কোন রকম জীবন যাপন করে। স¤প্রতি সময়ে সে সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়। এছাড়া তার ছেলে মিলন হোসেন কে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। তিনি এ ঘটনার তিব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।