টপ নিউজ

মেহেরপুরের গাংনীতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 06, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে পাকা সড়ক ও সড়ক কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর – কুষ্টিয়া পাকা সড়কে চোখতোলা নামক স্থানে ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করা হয়।

মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। প্রধান অতিথি ৯.৪০ মিটার এ কাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন সড়ক নির্মাণের ফলে মেহেরপুর সাথে দেশের বিভিন্ন জেলার পরিবহন ও যানচলাচল সহজ হবে। সেইসাথে জনগণের দীর্ঘদিনের ভোগান্তির পরিসমাপ্তি ঘটবে। পিএমপি (সড়ক) ২০১৮-১৯ এর আওতায় মেহেরপুর সড়ক বিভাগাধীন কুষ্টিয়া (ত্রিমোহনী) মেহেরপুর-চুয়াডাঙ্গা ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের (আর-৭৪৫) জোড়পুকুরিয়া নামক স্থানে RIGID PAVEMENT নির্মাণ কাজের ফলক উন্মোচন করে শুভ সূচনা করেন এমপি খোকন।

এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলার বিশিষ্ট ঠিকাদার জহরুল ইসলাম ও কাজের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বামন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার। এ সময় বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, এমপি সাহেবের সহকারী মুক্তারুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করে বেলা সাড়ে ১১ টার দিকে ছাতিয়ান গ্রামে বামন্দি-হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা ১২ কিঃমিঃ পাকা সড়কের উদ্বোধন ও বিশেষ মোনাজাত করা হয়।