বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যু।। আহত ১০

By মেহেরপুর নিউজ

November 08, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর: মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় মেঘলা (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে,পলাশ (২৭), জাকারিয়া হক (২৮), সাদিক হোসেন (৩০), আরিফ হোসেন (৩২) ও সাবিরন নেছা (৩২)  অবস্থা আশংকাজনক বলে গাংনী স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছে। আহতদের গাংনী, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ৩ টার দিকে মোটরসাইকেলের সঙ্গে শ্যালোইঞ্জিন চালিত যান নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক সহ ১০ জন মারাত্নক আহত হয়। আহতদের পথচারীরা তাৎক্ষনিক উদ্ধার করে প্রথমে গাংনী স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। গাংনী স্বাস্থ্যকমপ্লেক্সে মেঘলা ও পলাশের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি ঘটলে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৃহবধু মেঘলার মৃত্যু হয়।