ফারুক হোসেন ও মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীর তেরাইল বাজার এলাকায় ঢাকা থেকে গাংনীগামী এনপি ফাতেমা নামের একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে পিঁয়াজবোঝাই ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে মারা গেছে ৬ সবজি চাষী। নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আবদুল রশিদের ছেলে শরিফুল ইসলাম (২৫), দবির উদ্দিনের ছেলে নাগরাজ (২২), আজিল উদ্দিনের ছেলে শাবান (২৩), আক্কাস আলীর ছেলে তোফাজ্জেল হক (২৫)। আহত হয়েছে ট্রাকে থাকা আরোও ৮ চাষী। আহতদের মধ্যে ৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বাকীদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে হাইদার,কফেল,মোহেল,আলম,চাদু,কাউছার কে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। উদ্ধার কাজ পরিচালনাকারী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন,মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার কাজ চলছে। শেষ না হলেও মৃতের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছেনা। গাংনী থানার অফিসার ইনচার্জ জানান,চালক মোবাইল ফোনে কথা বলার কারনে বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে ঢাকা থেকে গাংনীগামী এনপি ফাতেমা যাত্রীবাহী বাস তেরাইল বাজার এলাকায় পৌছালে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে ছেড়ে আসা পেঁয়াজবোছায় একটি দ্রুতগামী ট্রাক(চুয়াডাঙ্গা-ট-১১-০০২৪৫) বাসটিকে সাইড দিতে গিয়ে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ট্রাকে থাকা ৫ সবজি চাষী। নিহত সবার বাড়ি মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একই এলাকার কফিল উদ্দিন নিহতদের লাশ সনাক্ত করেন। কফিল জানান তারা পিঁয়াজ নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।