বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

May 15, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মে: মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রাম থেকে ২’শ গ্রাম হেরোইন সহ ছমির আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আটককৃত  হেরোইনের বর্তমান বাজার দর আনুমানিক ২০ লাখ টাকা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র‌্যাব-৬-এর গাংনী ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান  জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রাম থেকে ২’শ গ্রাম হেরোইনসহ সহড়াতলা গ্রামের আতর আলীর ছেলে ছমিরকে আটক করা হয়।