মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে: মেহেরপুরের গাংনী পৌর যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট স্ট্যাম্প ব্যবসায়ী একাধিক মামলার আসামী আশরাফুল ভেন্ডারের নিজ বাড়ির অফিস কক্ষ থেকে আমেরিকায় তৈরী ১ টি নাইম এম এম পিস্তল,২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা। উদ্ধার করা অস্ত্রাদী র্যাব হেফাজতে রয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়াও যৌথ বাহিনীর সদস্যরা আশরাফুলের লাইসেন্সকৃত একটি সটগান তাদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। এর আগে আজ রোববার বিকেলে গাংনীর আলোচিত ভেন্ডার ব্যবসায়ী আশরাফুলকে
আশরাফুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় চৌগাছা বাসিন্দা বুলু মন্ডলের দায়ের করা একটি চুরি ও মারপিট করার মামলায় তাকে গাংনী থানা পুলিশ আটক করেন। । র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডিং অফিসার লেঃ সাজ্জাদ রায়হান জানায় , আজ রোববার বিকেলে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র,গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। আজ রোববার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা ভেন্ডার ব্যবসায়ী আশরাফুলের বাড়িতে অভিযান চালায়। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার অফিস কক্ষের কম্পিউটার টেবিলের পাশ থেকে অস্ত্র,গুলি ও ম্যাগজিন উদ্ধার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল জানান,আশরাফুলের বিরুদ্ধে গাংনী উপজেলা ছাত্রলীগের এক কর্মীকে অপহরন ও গুম করা সহ থানায় একাধিক মামলা রয়েছে।
আশরাফুল ইসলামের পিতা আব্দুর রশিদ ভেন্ডারী জানান, তাদের পরিবারের উপর বেশ কিছুদিন যাবৎ নানা ধরনের হুমকী ধামকীসহ নানা ধরনের চক্রন্ত চলে আসছে। আজ রোববার দুপুরে আমার ছেলে’র নামে মিথ্যা মামলা হওয়ার পর তাকে পুলিশ আটক করে। এসময় আমাদের পরিবারের অন্যা লোকজন বাড়ির ভিতর ছিল। বাইরের দরজা ছিল অরক্ষিত। এসময় কেউ তার বাড়িতে অস্ত্র রেখে গিয়েছে।