বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে ১ হাজার ১শ ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 18, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবেড়িয়া সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১শ ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

বুধবার সকাল ৭টার দিকে তেঁতুলবেড়িয়া সীমান্ত এলাকা থেকে এসমস্ত ফেন্সিডিল উদ্ধার করেন। তেঁতুলবাড়ীয়া বিওপি’র হাবিলদার কাশেম মল্লিক জানান,মুথুরাপুর সিমান্ত থেকে একটি স্যালো ইঞ্জিন চালিত আলগমন যোগে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। বিজিবি’র সদস্যদের অবস্থান টের পেয়ে আলগামন ফেলে পালিয়ে যায় চালক। পরে আলগামন থাকা একটি ট্যাঙ্কের মধ্যে থেকে ১১শত ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় আলগামন জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করার চেস্টা চলছে।