বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সকল প্রস্তুতি সম্পন্ন

By মেহেরপুর নিউজ

February 20, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছেন।

দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, প্রস্তুতির অংশ হিসেবে ইতিপূর্বে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিবসটি অংশ হিসেবে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার ও পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের সমস্ত চত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।