মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ জিয়া নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী জিয়া চৌগাছা গ্রামের নজিম উদ্দীনের ছেলে। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, জিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে আসছেন। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে চৌগাছার খৃষ্টানপাড়ার গীর্জার পাশ থেকে তাকে আটক করা হয়।