বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

January 15, 2020

গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৪) নামের একজনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। সাইফুল ইসলাম কাজিপুর মন্ডল পাড়ার এনামুল মন্ডলের ছেলে।

বুধবার রাত সাড়ে ৭ টার দিকে তাকে আটক করে তার নিকট থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। গাংনী থানা অফিসার ইনচাজ (ওসি) ওবাইদুর রহমান জানান, সাহেবনগর দক্ষিণপাড়া দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের পীরতলা ক্যাম্প ইনচাজ এসআই অজয় কুমার কুন্ডু এএসআই আহম্মাদ আলী ও সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাইফুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি কালো ব্যাগ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আগামীকাল সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।