মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রাম থেকে ৩৬ বোতল ফেন্সিডিল সহ আ: রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামুন্দী ক্যাম্প পুলিশ। গাংনী থানার ওসি জানান,আটক আ: রহমান এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দী ক্যামপ পুলিশের একটি দল গাংনী উপজেলার দেবীপুর গ্রামে অভিযান চালায়। পুলিশ গ্রাম থেকে ৩৬ বোতল ফেন্সিডিল সহ আঃ রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটককরে।