মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি গ্রামের ৬ বাড়িতে ডাকাতী করেছে সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় গ্রামবাসী তাদের প্রতিরোধ করলে ডাকাত ২টি বোমার বিষ্ফোরন ঘটায়। বিষ্ফোরিত বোমার আঘাতে আব্দুল মালেক নামের এক গৃহকর্তা জখম হয়েছে। গোপালনগর গ্রামের আজমত আলী জানান,শািনবার দিবাগত রাত ২ টার দিকে ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে তার বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকাসহ প্রায় ২০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল ,একই গ্রামের বদিউজ্জামান বদি বাড়ি থেকে নগদ ৮ হাজার টাকাসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল,আমজাদ হোসেনের বাড়ি থেকে নগদ ৫ হাজার টাকাসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। অপরদিকে,রাত ৩ টার দিকে একই উপজেলার বানিয়াপুকুর গ্রামে ডাকাতদলটি ঢুকে গ্রামের আব্দুল মালেকের বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকাসহ অর্ধলক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া একই গ্রামের নাদেরের বাড়ি থেকে ৩০ হাজার টাকা ও আব্দুল হান্নানের বাড়ি থেকে অর্ধলক্ষ টাকা ডাকাতী করে নিয়ে যায়। এসময় গ্রামবাসি ডাকাতদলকে প্রতিহত করতে এগিয়ে এলে গ্রামবাসিকে লক্ষ্য করে ২ টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতদল। ডাকাতদলের ছোড়া বোমার আঘাতে গৃহকর্তা আব্দুল মালেক আহত হয়েছেন। আহত আব্দুল মালেককে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। গাংনী থানার ওফিসার ইনচার্জ মাছুদুল আলম ডাকাতীর ঘটনার সত্যতা শ্বিকার করে বলেছেন ডাকাত চক্রদের চিহিৃত করার চেষ্টা চলছে। খুব শিগ্রই তাদের আটক করা সম্ভব হবে।