বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রকিবুল নামক এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

October 15, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার বিএনপি নেতা আব্দুল আলীম হত্যা মামলার এজাহারভূক্ত ৯ নং আসামী রকিবুল ইসলাম (২১) কে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবি ওসি হাচান আলী জানান,আটক রকিবুল ইসলাম বিএনপি নেতা আব্দুল আলীম হত্যা মামলার এজাহার ভূক্ত ৯ নং আসামী।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নিশিপুর গ্রামের তাইজাল হোসেনের ছেলে রকিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে । এসময় তার কাছ থেকে আমদানী নিষিদ্ধ ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। আজ সোমবার বেলা ১২ টার দিকে রকিবুল কে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লে­খ্য, গত ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় বামুন্দী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল আলীমকে বাজরের অদূরে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।