বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর ওলিনগরে সড়ক দূর্ঘটনায় আলগামনের ৩ যাত্রী আহত

By মেহেরপুর নিউজ

February 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ফেব্রুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে আলগামনের ৩ যাত্রী। আহতরা হলেন,গাংনীর ভোমরদহ গ্রামের আব্দুল কাদের,খবির উদ্দীন এবং বাদীয়াপাড়া গ্রামের দুলাল হোসেন। আহতদের মধ্যে আব্দুল কাদেরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। আজ শুক্রবার রাতে আহত ব্যক্তিরা বামুন্দী বাজার থেকে কাজ শেষ করে স্যালোইঞ্চিন চালিত একটি আলগামনে চড়ে বাড়ির দিকে আসছিল। আলগামনটি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে পৌছালে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পার্শ্বে উল্টে পড়ে। আলগামনে থাকা যাত্রীদের পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়।