বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর কাজিপুরের মাদক ব্যবসায়ী শাহিনুরের ৭ বছর সশ্রম কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

October 01, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে শাহিনুর নামের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।  রোববার মেহেরপুর স্পেশাল টাইব্যুনাল ৩য় আদালতের বিচারক জাকির হোসেন এই রায় দেন। মামলায় ফজলুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় তার আটকের দিন থেকে শাস্তি কার্যকর হবে। মামলার  বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ অক্টোবর র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে জালাল উদ্দিনের ছেলে শাহিনুর ও সামছুলের ছেলে ফজলুকে আটক করে। ওই সময় শাহিনুরের বাড়ি থেকে র‌্যাব সদস্যরা ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই ঘটনায় গাংনী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শাহিনুর দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে ওই সাজা দেন।