বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনী’র কুঞ্জনগর গ্রাম থেকে ২ টি বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

November 30, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামের জহরুল ইসলাম নামের এক ব্যক্তি’র বাড়ি থেকে ২ শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার করা বোমা দু’টি নিস্ক্রিয় করার লক্ষ্যে  বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। আজ শুক্রবার সকাল ৮ টার দিকে সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানী’র নেতৃত্বে র‌্যাব সদস্যরা গাংনী উপজেলার কুণ্জনগর গ্রামের জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি’র বাড়িতে তল্লাশী চালায়। র‌্যাব সদস্যরা রান্না ঘর থেকে বোমা লালটেপ মোড়ানো ২ টি বোমা উদ্ধার করে । র‌্যাব কমান্ডার গোলাম রব্বানী জানান, বাড়ির মালিককে ফাঁসাতে শত্রুতামূলক কেউ বোমা ২ টি রাখতে পারে।