মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের খ্রিষ্টান পাড়া থেকে একটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বোমাটি বেশ শক্তিশালী বলে পুলিশ জানিয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করার লক্ষে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে গোপান সংবাদের ভিত্তিতে পুলিশ গাংনী উপজেলার চৌগাছা গ্রামের খ্রিষ্টান পাড়া সুবান গমেজের বাড়ি থেকে লাল টেপ দিয়ে মড়ানো ১ টি বোমা উদ্ধার করে।