বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর গাড়াডোবে ডাকাতির চেষ্টা কালে দুই ডাকাত কে গনধোলায় দিয়েছে জনতা

By মেহেরপুর নিউজ

October 18, 2012

আবু আক্তার মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ অক্টোবরঃ

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাত কে গণধোলায় দিয়ে পুলিশে সপর্দ করেছে  গ্রামবাসী। মুমূর্ষ অবস্থায় পুলিশ দুই ডাকাত কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান,তাদের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও গ্রামবাসী জানায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব-আমঝুপি সড়কের গাড়াডোব গ্রামের রাস্তার উপরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি কালে গাড়াডোব গ্রামবাসী খবর পেয়ে ডাকাত দল কে চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় জনতা  ধাওয়া করে গাংনী থানার সাহারবাটি গ্রামের আফসারের ছেলে মুন্তাজ (৫০) এবং নওদাপাড়া গ্রামের চাঁন মহাম্মদ এর ছেলে মোজাম (৪০) কে ধরে গনধোলায় দিয়ে পুলিশের হাতে সপর্দ করে। গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মল্লিক জানান, গাড়াডোব গ্রামবাসী দুই ডাকাত কে গণধোলায় দেয় পরে আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুর“তর আহত অবস্থায় দুই ডাকাত কে উদ্ধার করে আলমসাদুতে করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন ডাকাত মোজাম জানায় আমরা ৫ জন মিলে খোকসার মোমিন হুজুরের বাড়ি বেড়াতে যাওয়ার সময় গাড়াডোব গ্রামে পৌছলে আচমকা গ্রামবাসী আমাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধোর করে মারাতœক আহত করে। এ সময় আমাদের সাথে থাকা হাবুসহ অন্য ২জন পালিয়ে যেতে সক্ষম হয়।