টপ নিউজ

মেহেরপুরের গাংনীর তেতুলবাড়িয়ায় কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ

By মেহেরপুর নিউজ

September 29, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে ৩ ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

মুজিব বর্ষ উদযাপনের অংশহিসেবে তেতুলবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে ৩ ওয়ার্ড কৃষকলীগের উদ্যোগে এ বৃক্ষরোপণ করা হয়। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের পূর্বপাড়া কবরস্থানে এ বৃক্ষরোপণ করা হয়।

প্রধানমন্ত্রীর আহ্বান ৩টি করে গাছ লাগান এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বৃক্ষরোপন করা হয়। এলাকার কৃষক লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ৫৫০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। জেলা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং জেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন এর সার্বিক তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ করা হয়। জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ এর উপস্থাপনায় এ সময় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা পচু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ আহমেদ, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের আহ্বায়ক নুরুল ইসলামসহ আওয়ামী লীগ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম, গাংনী পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দিন রেন্টুসহ কৃষকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।