বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর তেরাইল থেকে ১টি ওয়ান সুটার গান,৪টি বোমা,১টি হাসুয়া সহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

June 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১টি ওয়ান সুটার গান,৪টি শক্তিশালী তাঁজা  বোমা,১টি ধারালো হাসুয়া সহ আন্ত:ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আটককৃত ডাকাত সদস্য হচ্ছে,গাংনী উপজেলার হিন্দা গ্রামের ফিলোর ছেলে ইকাশতুল্লাহ ওরফে ইকা । এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে উদ্ধার করা বোমা গুলি বেশ শক্তিশালী হওয়ায় নিষ্ক্রিয় করার লক্ষে

র‌্যাব ক্যাম্প চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৬ ক্যাম্প ইনচার্জ লে.সাজ্জাদ রায়হান জানান,আন্ত:ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতিকালে তাদের ওপর হানা দিয়ে অস্ত্র ও বোমা সহ এক ডাকাত সদস্যকে আটক করা হয়। আটক ডাকাত সদস্য আন্ত:জেলা ডাকাত দলের দলনেতা। তার বিরুদ্ধে র‌্যাব ক্যাম্পে ও গাংনী থানায় একাধিক অভিযোগ রয়েছে। র‌্যাব জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা তেরাইল গ্রামের এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ,বোমা ও একটি ধারালো হাসুয়া সহ এক ডাকাত সদস্যকে আটক করে।