মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-তেতুলবাড়িয়া সড়কের দেবীপুর মাঠের মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে মারা যায় মোবারক হোসেন নামের এক কিশোর। আহত অবস্থায় পথচারীরা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে বিকাল ৪টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওসমান বলেন , মোটরসাইকেলের গতি বেশি থাকার কারনে এ দূর্ঘটনা। পুলিশ জানায়,সোমবার বেলা ৩ টার দিকে ভবানীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোবারক হোসেন দেবীপুর তার নানা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বামুন্দী-তেতুলবাড়িয়া রোডের দেবীপুর মাঠের মোড়ে দ্রুতগতি থাকায় আলমসাধুকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের একটি গাছের সাথে ধাক্কা লাগে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।