এক্সক্লুসিভ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে নুরুল হুদা নামের এক কৃষক কে। প্রতিরোধ করতে গিয়ে আহত হয়েছে আরোও দু’কৃষক। মারাত্নক আহত বানিয়াপুকুর গ্রামের খালেকের ছেলে আশরাফুল কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন,জমির শরিকানা নিয়ে মোহাম্মদ আলী ও ওয়াজ্জেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলে আসছে। জমি জমা সংক্রান্ত বিষয়াদি কে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়,আজ ১৩ জুন রোববার রাত পৌনে ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের আকবর আলীর ছেলে নুরুল হুদা দু বনদ্ধুকে সাথে নিয়ে গল্প করছিলো। এসময় ওয়াজ্জেল গ্রুপের লোকজন তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে হত্যা কান্ডের ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষনিকভাবে উভয় গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে।
ঘটনার বিবরনে জানা যায,বানিয়াপুকুর গ্রামের মোহাম্মদ আলী গ্রুপ এবং ওয়াজ্জেল গ্রুপের মধ্যে ৪০ বিঘা জমি দখল কে কেন্দ্র করে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ওয়াজ্জেল গ্রুপের লোকজন লোকজন অতর্কিত হামলা চালিয়ে মোহাম্মদ আলী গ্রুপের নুরুল হদা নামের এক কৃষক কুপিয়ে হত্যা করে।