মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর : মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে আইনশৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ৩টার সময় বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ হলরমে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী। এসময় বক্তব্য রাখেন সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল, গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, মেহেরপুর নির্বাহী ম্যাজেষ্ট্রিটেট সাবরিনা শারমীন, রাজিবুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,বামুন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজগর আলী সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।