টপ নিউজ

মেহেরপুরের গাংনীর বামন্দীতে হঠাৎ বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

By মেহেরপুর নিউজ

May 15, 2020

তোফায়েল হোসেন গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীর বামুন্দীতে হঠাৎ বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বামন্দী ক্যাম্প পাড়ায় হঠাৎ বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে এ ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটে।

একই পাড়ার সুলতান আলীর ছেলে গিয়াস উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে আশেপাশের ১৯ টি পরিবারের ঘর-বাড়ি ও অনুপম চাইল্ড স্কুলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ১৭ টি পরিবারই গরিব ও অসহায়।

এছাড়াও ঝড়ের তাণ্ডবে একই পাড়ার আব্দুল সর্দারের ছেলে তমির উদ্দিনের ৫ বিঘা জমির কলা ক্ষেত নষ্ট হয়ে গেছে। কলা ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে তমির উদ্দিনের পথে বসে যাওয়ার মত উপক্রম। কলা ক্ষেতের উপর তিনি প্রায় ৩/৪ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। অপ্রত্যাশিতভাবে প্রাকৃতিক দুর্যোগে কলা ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে কিভাবে পরিশোধ করবেন তিনি তার ঋণের বোঝা। এ নিয়ে ভাবতে ভাবতেই কান্নায় ফেটে পড়েন তিনি। তমির উদ্দিনকে ফিরে দাঁড়ানোর আশায় সরকারি সহযোগিতা কামনা করেছেন তিনি।