বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর বিএনপি নেতা আব্দাল হকের বাবা আর নেই

By মেহেরপুর নিউজ

November 25, 2019

 মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দাল হকের বাবা সাত্তার আলী ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)।

সোমবার ভোররাত ৩টা ২৫ মিনিটে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল (ঢাকা)-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার বিকেল ৪টার সময় নিজ গ্রাম গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের ঈদগাহ ময়দানে মরহুম সাত্তার আলীর জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে দাফন্ন সম্পন্ন হয়েছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন,গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু প্রমূখ।