মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন শরীফুল ইসলাম (৩৫),আইনাল হক (৩০),জয়নাল হোসেন (৪০), সাইদুল ইসলাম (৩২), রেশমা খাতুন (৩৫), আরজিনার খাতুন (৩২),আজমাইন হোসেন (৩৪) অপর পক্ষের মন্টু (১৮), আদূরী খাতুন (৩৩), ঝন্টু (২৪),মাসুরা খাতুন (৪৭),আব্দুল আওয়াল (৫৫),ফজিলা খাতুন (২২), সাবিনা খাতুন (১৭), সেলিনা খাতুন (২০)কে গাংনী ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে আইনাল হকের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আহত আব্দুল আওয়াল সাংবাদিদের জানান, জয়নাল হক ও সাইদুল ইসলাম তার নিকট আত্বীয় ইনতাজুল হকের কাছ থেকে ১০ কাঠা জমি বন্দক নেয়। মেয়াদ শেষ হওয়ার পর ৬০ হাজার টাকা ফেরৎ চাইলে ইনতাজুল হক তাদের ঘোরাতে থাকে। শনিবার বিকাল ৪ টার দিকে ইনতাজুল হকের কাছে পাওনা টাকা চাইতে গেলে ইনতাজুল হক ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করলে আমাদের ১০ জন আহত হয়। এদিকে ইনতাজুল হক জানান, আমার কছে থেকে জয়নাল হক বন্দকী জমির ২০ হাজার টাকা ফেরৎ পাবে। আমি তাকে টাকা ফেরৎ দিতে চেয়েছি। একটু সময় চাওয়ায় তাদের লোকজন আমাদের পরিবারের লোকজনের উপর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। গাংনী থানার অফিসার ইনচার্জ জানান, সংঘর্ষের খবর পেয়েছি তাৎক্ষনাত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখনও আমার কাছে কোন পক্ষ থেকে লিখিত দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনীব্যবস্থা নেয়া হবে।