অন্যান্য

মেহেরপুরের গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে পিতা-পুত্র’র মৃত্যু

By মেহেরপুর নিউজ

July 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই: প্রতিবন্ধী পুত্রকে বাঁচাতে গিয়ে পিতাও লাশ হলেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে। নিহতরা হলেন ইয়ার আলী (৬০) ও তার পুত্র সানোয়ার হোসেন (১৮)।  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাথাভাঙ্গা নদীতে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। স্থানীয় যুবলীগ নেতা সোহেল আহাম্মেদ জানান, সন্ধ্যার দিকে মহাম্মদপুর গ্রামের ইয়ার আলীর ছেলে প্রতিবন্ধী সানোয়ার হোসেন মাথাভাঙ্গা নদীতে ডুবে যায়। এ খবর শুনে তার পিতা ইয়ার আলী তার ছেলেকে বাঁচাতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন  জানান, প্রতিবন্ধী ছেলেকে বাচাতে যেয়ে পিতা পুত্র দুজনেই মারা গেছে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে অনেক খোঁজা-খুজি করার পর প্রথমে পুত্রের লাশ ভেসে উঠলে স্থানীয়রা তার লাশ টি উদ্ধার। পরে অনেক খোজাখুজির পর ইয়ার আলীর লাশ পাওয়া যায় গেছে বলে জানান  ওসি রিয়াজ উদ্দিন।