বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর মানিকদিয়া গ্রাম থেকে ২ টি বোমা উদ্ধার করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

April 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রাম থেকে ২ টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার করা বোমা গুলিকে নিষ্ক্রিয় করার লক্ষে র‌্যাব চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। আজ শনিবার সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের এসআই মশিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্সরা মানিকদিয়া গ্রামের রাস্তার পাশ থেকে বোমা ২ টি উদ্ধার করেন।