টপ নিউজ

মেহেরপুরের গাংনীর যুগিন্দা গ্রামে দুই পরিবারের বিরোধের অবসান

By মেহেরপুর নিউজ

September 30, 2019

 মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের দুটি পরিবারের মধ্যে বিরোধের অবসান হয়েছে। সোমবার বিকেলে গাংনী থানায় বসে এ বিরোধের মিমাংসা হয়।

জানা যায়, যুগিন্দা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য কিছু গাছ বিক্রয়কে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে ভুল বুঝাবুঝি হয় হলে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের দুই জন মহিলা আহত হয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এলাকায় শান্তি শৃংখলা ফিরে আনার জন্য গাংনী থানার ওসি ওবাইদুর রহমান মিমাংসার উদ্যোগ গ্রহন করলে দুই পরিবারের লোকজনকে থানায় মিমাংসার জন্য ডাকা হয়।

এ সময় দুই পরিবারের লোকজন সহ সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিৎ ছিলেন।

আপোষ মিমাংসার সময় ওসি ওবাইদুর রহমান সহ স্থানীয় নেতারা তাদের দুই পরিবারের কথা শোনেন এবং দুই পরিবারের মাঝে ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দু’পক্ষের লোকজনের সাথে হাতে হাত মিলিয়ে ও কুলাকুলি করান।

এ সময় সাবেক পৌর মেয়র আহম্মেদ আলি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসি ওবাইদুরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দু’পক্ষের লোকজনকে মিলেমিশে বসবাস করার জন্য অনুরোধ করেন।

পুলিশ বিভাগ ও আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দু’পক্ষ সহ এলাকাবাসির সকলে মিলেমিশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।