বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর রামকৃষ্ণপুর থেকে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

March 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে ১৩ গ্রাম হেরোইনসহ জহিরুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা । আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে জমির আলীর ছেলে জহিরুল ইসলাম (৪০) কে আটক করে।এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী বিছানার নিচ থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।