বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর রামনগর সড়কে বিক্রয় প্রতিনিধির টাকা ছিনতায়ের অভিযোগ

By মেহেরপুর নিউজ

October 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর: মেহেরপুর গাংনী উপজেলার রামনগর সড়কে সুরেখা এন্টারপ্রাইজের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে। বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন কাজল মোবাইল রিচার্জের টাকা নিয়ে গাংনী ফেরার পথে এ ঘটনা ঘটে। কাজল জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রামীন ফোন রিচার্জ ব্যবসায়ীদের কাছ থেকে রিচার্জের টাকা সংগ্রহ করে তিনি গাংনী ফিরছিলেন। ঘটনাস্থলে পৌছালে একটি জংশন মোটর সাইকেলযোগে ৩ জন এসে তার পথরোধ করে। অস্ত্র ঠিকিয়ে তার কাছে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। তবে কত টাকা ছিল তা নির্দিষ্ট করে তিনি বলতে পারেননি। রাতে সুরেখা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আনোরুল ইসলাম জানান, কাজলের কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে। যা  হিসেব করে পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। গাংনী থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাটি রহস্যবৃত্ত। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ অভিযান চালালেও ভুক্তভোগীরা কোন সহযোগিতা করেনি। তারা কোন লিখিত অভিযোগও করেনি। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করবে বলেও তারা পুলিশকে জানিয়েছে।