বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর সহড়াতলা সীমান্তে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

April 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তের আন্তজার্তিক সীমান্ত পিলার ১৪২/৬ এস পিলারের কাছ থেকে বস্তা ভর্তি ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। উদ্ধার করা ফেন্সিডিল পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মীর মাজেদ আলী বলেন,চোরাকারবারীরা বিজিবির ভয়ে ফেন্সিডিল গুলো ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। বিজিবি জানায়,বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে সহড়াতলা ক্যাম্পের গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মীর মাজেদ আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তের আণÍজার্তিক সীমান্ত পিলার ১৪২/৬ এস পিলারের কাছে ঘাসের বস্তা থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।