বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর সহড়াতলা বিজিবি‘র ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলা সহড়াতলা বিজিবি ফেন্সিডিল উদ্ধার করেছে। রবিবার ভোরের দিকে পরিত্যক্ত অবস্থায় ১৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সহড়াতলাবিজিবি ক্যাম্পের হাবিলদার কামরুজ্জামান জানান, বিজিবি সদস্যরা রাতে টহল শেসে ক্যাম্পে ফেরার পথে সহড়াতলা মাঠে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিজিবি ধারণা টহল দল দেখে ফেন্সিডিল ব্যবসার এ ফেন্সিডিল গুলো ফেলে রেখে পালিয়ে যায়।